AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৭৬ লাখ মালামাল লুট



রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৭৬ লাখ মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রা,মোবাইল ফোনসহ ৭৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।

শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে ।

লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন বলেন,তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন। গত ২৪ এপ্রিল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ১২/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির গেটের গ্রিল কেটে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।

পরে ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে  হিরনের হাত, পা বেঁঁধে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা আলমারি ভেংগে নগদ ২৭ লাখ টাকা,৪৫০০ পাউন্ড বিদেশি মুদ্রা,মোবাইল ফোন,২০ ভরি স্বর্ণালংকার সহ ৭৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।এ ব্যাপারে হাফিজুর রহমান হিরন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!