AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে নতুন কুড়ি আয়োজনের প্রস্তুতি সভা


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
১০:০৩ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

মোরেলগঞ্জে নতুন কুড়ি আয়োজনের প্রস্তুতি সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহ। সভায় আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান, রেজিস্ট্রেশন কার্যক্রম এবং আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন, স্কাউটস সম্পাদক ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলার নাইম হাওলাদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় উপজেলার ৬২টি মাদ্রাসা ও ৬৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী ক্রীড়াবিদদের জন্য আগামী ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম উন্মুক্ত থাকবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!