AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৮:০৪ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

মিরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

কুষ্টিয়ার মিরপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার সকালে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজভী ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী,

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ কমল পাল, এমওডিসি ডাঃ রিয়াজুল জান্নাত, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই এলিজ মাহমুদ, তথ্য আপা হাসি খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা বলেন হাম একটি সংক্রামক, কিন্তু প্রতিরোধযোগ্য ভাইরাসজনিত রোগ। হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এবং প্রাদুর্ভাবের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা। তিনি হামের এ প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!