AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান, জাল জব্দ



চরভদ্রাসনে পদ্মা নদীতে  অভিযান, জাল জব্দ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। এসময় নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে ৫ কেজি জীবিত পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোনাগুলো পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তিনি আরও বলেন, নদীর পরিবেশ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ অভিযানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা নদীর মাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!