AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে ইয়াবাসহ নারী-পুরুষ মাদক কারবারি গ্রেফতার



রূপগঞ্জে ইয়াবাসহ নারী-পুরুষ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুইটি অভিযানে মোট ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পুরুষ ও একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার সাওঘাট এলাকার কন্যা সুপার মার্কেটে অভিযান চালিয়ে উজ্জল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত উজ্জল সোনারগাঁ উপজেলার মন্দিরপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একইদিন রাতে রূপগঞ্জ থানার একটি বিশেষ টিম উপজেলার পূর্বাচল কুমারটেক এলাকায় অভিযান চালিয়ে শাহানাজ (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে তাকে আটক করা হয়।

পরে নারী কনস্টেবলের মাধ্যমে দেহ তল্লাশি করে তার পরিহিত সেলোয়ারের ডান কোচর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৩ গ্রাম। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!