AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক মন্ত্রী আমিনুল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৭:৫২ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

সাবেক মন্ত্রী আমিনুল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ীর আ.ফ.জি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ভাই, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার আমিনুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতি চারণ করে বলেন, তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। ২০০১-২০০৬ মেয়াদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে তার দক্ষতা এবং সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য সিনিয়র আইনজীবী হিসেবে তার সুনাম সর্বজনবিদিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব নাসির উদ্দীন বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদারউদ্দিন বিদ্যুৎ এবং সদস্য সচিব কাউসার আহমেদসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!