AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলিয়াকে ঘিরে মাতৃত্বের গুঞ্জন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫৭ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

আলিয়াকে ঘিরে মাতৃত্বের গুঞ্জন

বলিউডের জনপ্রিয় তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি অস্ট্রিয়ার বরফঢাকা পরিবেশে তারা উদযাপন করেছেন নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী। মোমবাতির আলো আর রোমান্টিক আবহে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া।

তবে বিদেশ সফর শেষে দেশে ফিরেই ভিন্ন এক কারণে আলোচনায় আসেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে তাকে পাপারাজ্জিদের ক্যামেরায় দেখা যাওয়ায় নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে।

সেদিন আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুল ছিল কিছুটা এলোমেলো, তবে মুখে ছিল স্বাভাবিক হাসি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে-তিনি কি আবার মা হতে যাচ্ছেন?  

এদিকে কাকতালীয়ভাবে, দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের দিনই আলিয়াকে হাসপাতালে দেখা যাওয়ায় অনেকেই দুই অভিনেত্রীর প্রসঙ্গ টেনে তুলছেন। কেউ কেউ আবার আলিয়া কিংবা তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর কাপুর বা আলিয়া ভাট।

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। পাশাপাশি আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’। 

তাই হাসপাতাল সফরটি নিছক নিয়মিত চেকআপ, নাকি অন্য কোনো কারণতা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!