AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় একাধিকবার তেল সংগ্রহ, জরিমানা



পত্নীতলায় একাধিকবার তেল সংগ্রহ, জরিমানা

নওগাঁর পত্নীতলায় মধইলে পেট্রোল পাম্পে মোঃ ইদুল বাবু (২৭) নামে এক যুবক একই দিনে তিন বার জ্বালানি তেল সংগ্রহ করার অভিযোগে ভ্রাম্যামাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও একইদিন একাধিকবার তেল সংগ্রহ করার অভিযোগে তিন জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২০ এপ্রিল) এ ঘটনা ঘটেছে। জানা যায়, সাজাপ্রান্ত ইদুল বাবুর বাড়ি উপজেলার শিহাড়া ইউনিয়নের হলাকান্দর গ্রামে। তার বাবার নাম তহুরুল।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল হক জানান, ‍‍`এক দিনে তিন বার তেল নেওয়ায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজা হলে তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।‍‍`

পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল মিয়া এ রায় দেন। তিনি বলেন, ‍‍`মোবাইল কোর্টে একদিনে তিনবার জ্বালানি তেল সংগ্রহ করার অভিযোগে ইদুল বাবুকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`মধইল ফিলিং স্টেশনে পরপর ৫ বার ডিজেল নিয়ে অবৈধভাবে জারকিনে মজুদ করার অপরাধে ২ জনকে ১৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা এবং ১ জনকে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`অনুগ্রহপূর্বক অধিক জ্বালানি তেল সংগ্রহ থেকে বিরত থাকুন, জ্বালানি তেলের পাচার বন্ধ করতে পুলিশ এবং প্রশাসনকে সহযোগিতা করুন।‍‍`

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!