ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মিনি কনফারেন্স রুমে সোমবার ( ২০ এপ্রিল) সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হক বিশ্বাস।
এছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ বিল্লাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক মোঃ জাহিদ হোসেন ও লুৎফর রহমান, চরভদ্রাসন বণিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার বাজার ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া চরাঞ্চলের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে পদ্মা নদীতে যথাসময়ে ট্রলার ও নৌযান সচল রাখার ওপর গুরুত্ব দেন ইউএনও।
সভা শেষে উপস্থিত সদস্যরা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

