AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে চোরাই তেলের গাড়ির সন্ধানে পুলিশের সরঞ্জামসহ সাউন্ড গ্রেনেড উদ্ধার



সোনারগাঁয়ে চোরাই তেলের গাড়ির সন্ধানে পুলিশের সরঞ্জামসহ সাউন্ড গ্রেনেড উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ এর ৫ আগষ্টে থানা থেকে লুট হওয়া ৭ টি সাউন্ড গ্রেনেড সহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকার মাহবুব সরকারের বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে এই সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নরসিংদীর শিবপুর ইটাখোলা থেকে ছিনতাই হওয়া তেল উদ্ধার করতে এসে এ সাউন্ড গ্রেনেড উদ্ধার পুলিশে ব্যবহৃত হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত ভাড়াটিয়া আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা যায়নি। আজিজুল ইসলাম সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে গত ১৬ এপ্রিল একটি তেলবাহী গাড়ি ছিনতাই হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন বিশ্লেষণ করে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়।

পরে আজ রবিবার দুপুরে নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুল পালিয়ে যায়। পরে লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের ৫ তলা বাড়ির নীচ তলায় অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৫ আগস্টে বিভিন্ন থানা লুট হওয়া ৭টি সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মাহবুব সরকার বলেন, আজিজুল হামছাদী এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন পন্যের ডিলার নিয়ে ব্যবসা করেন। সাউন্ড গ্রেনেডের বিষয়ে তিনি কিছু জানেন না।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁ থানা এলাকায় তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে থানা লুটের সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। সাউন্ড গ্রেনেড গুলো কোন থানা থেকে লুট করা হয়েছে তা সনাক্ত করা হবে।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!