গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খামারবাড়ির পার্টনার প্রকল্পের ডেপুটি গ্রোগ্রাম ডিরেক্টর, কৃষিবিদ তৌফিক আরিফিন।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাাখেন,রংপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র গ্রোগ্রাম অফিসার অশোক কুমার রায় এবং জেলা মনিটরিং অফিসার আশাদুজ্জামান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আব্দুস ছালাম,উপজেলা জামায়াত ইসলামীর আমীর এরশাদুল হক ইমন, রিপোটার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি শাহজাহান সোহেল,কৃষক সুজন মিয়া,প্রমুখ।
বক্তারা কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্যে তুলে ধরে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার ছড়িয়ে দিয়ে পুষ্টি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ ও কৃষিতে উদ্যোক্তা সৃষ্টি করাই মূল লক্ষ্য উদ্দেশ্য ।
বক্তারা আরো বলেন, পুষ্টির চাহিদা মেটানো এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রকল্প কৃষকদের নতুন পথ সৃষ্টি করবে।কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যে বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াই প্রধান কাজ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

