AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনা মসজিদ সীমান্তে ৬ হাজার নেশাজাতীয় সিরাপ জব্দ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
১২:১৫ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

সোনা মসজিদ সীমান্তে ৬ হাজার নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্রাকসহ নেশা জাতীয় সিরাপ জব্দ করা হয়।

রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি শুরু হয়। মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহলদল পিরোজপুর গ্রামস্থ ‘মক্কা স্কেল’-এর পশ্চিমে অবস্থিত আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে তল্লাশি চালায়। সেখানে পার্কিং করে রাখা একটি ভারতীয় ট্রাকে (নম্বর: WB65-D-8924) তল্লাশিকালে পাথরের নিচে বিশেষ কায়দায় ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি বস্তা উদ্ধার করা হয়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা বস্তাগুলো খুলে মোট ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করে, যার মধ্যে ৩,৮৯৭ বোতল Eskuf DX এবং ২,০৩৮ বোতল Fairdyl সিরাপ ছিল। তবে বিজিবি পৌঁছানোর আগেই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য বহনের দায়ে বিজিবি পাথরসহ ভারতীয় ট্রাকটি জব্দ করেছে। এছাড়া এই চালানের সঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠান ‘প্রীতম এন্টারপ্রাইজ’ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ‘আলম এন্ড সন্স’ বলেও জানায় বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় পাথর বোঝাইকৃত ট্রাক তল্লাশি চালিয়ে ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাক ও মাদকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গত তিন মাসে এই ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১০,৫৩৫ বোতল ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!