তরুণ প্রজন্মের অগ্রগতির অন্যতম অন্তরায় মাদক। মাদকের ছোবলে দেশের যুবসমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
বিভিন্ন গবেষণা অনুযায়ী, মাদকাসক্তির দিক থেকে বাংলাদেশ বিশ্বে উদ্বেগজনক অবস্থানে রয়েছে। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ নির্বিশেষে সবাই কোনো না কোনোভাবে এই মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছে।
এমন প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন।
আজ শনিবার বিকেলে ভোলাহাট উপজেলার মাদক সম্রাট আলালপুর গ্রামের কাট্রু করিমের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাট্রু করিমের ছেলে জিলানি ও তার ছেলেরসহ সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়িতে তল্লাসি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। করিমের আরেকটি বাড়িতে অভিযানে গেলে তার ৩য় স্ত্রীকে পাওয়া যায়, জিজ্ঞাসাবাদে সে বলেন আমার বাড়িতে স্বামী নাই তবে এখন মাদকের ব্যবসা করেনা আগে করতো।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এবং এলাকার লোকজনের ডেকে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেন। মাদক নির্মুলে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি । ভবিষ্যতে এ ধরনের মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, যেখান থেকেই অভিযোগ আসছে, দ্রুত অভিযান চালানো হচ্ছে। আমি নিজেও অভিযানে অংশ নিচ্ছি। ঝুঁকি থাকলেও আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিষয়ে কোনো আপস করা হবে না।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকলে ভোলাহাট উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

