রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা জামায়াতের উদ্যোগে শহরের স্থানীয়
মিলনায়নে দিনব্যাপী রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সংগঠনের জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া প্রমুখ। সম্মেলনের দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংগঠনের সদস্যদের নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রেখে দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করার আহবান জানান। একই সঙ্গে রুকনদের দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ় শক্ত ও ন্যায়পরায়ণতা অবলম্বনের আহবান জানান।
সম্মেলনে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনিক রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনে জেলার ৫শতাধিক রুকন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

