AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের টিকাদান কর্মসূচি: লক্ষ্মীপুরে টার্গেট ২.৭৪ লাখ শিশু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০১:০১ পিএম, ১৮ এপ্রিল, ২০২৬

হামের টিকাদান কর্মসূচি: লক্ষ্মীপুরে টার্গেট ২.৭৪ লাখ শিশু

আগামী ২০ এপ্রিল থেকে ১১ কার্য দিবসের মধ্যে লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৭৪ হাজার ৬৪২ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। ০৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে এই টিকা।
এর মধ্যে সদর উপজেলায় ৯৭৩২৪, রায়পুর ৩৮৬৫২,রামগঞ্জ ৪৫০৩৮, কমলগর ৩৪৮০০, রামগতি ৪১৫০৫, লক্ষ্মীপুর পৌরসভায় ১৭৩২৩ জন শিশু। ১৫৮৪ কেন্দ্রে, ১৮৩ সুপারভাইজার, ২০০ টিকা কর্মী ও  ৪০০ সেচ্ছাসেবীদের সমন্বয়ে এই কার্যক্রম চলবে।

জেলায় জানুয়ারী থেকে এ পর্যন্ত ১৯৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এর মধ্যে ৫ জন শনাক্ত হয়েছে। বর্তমানে ভর্তিকৃতদের মধ্যে ৪৭ জন চিকিৎসাধীন রয়েছে বাকী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

১৮ এপ্রিল (শনিবার) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে টিকাদান সফল করতে সাংবাদিকদের প্রেস বিফ্রিং মাধ্যমে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন।

এসময় মেডিকেল অফিসার ডা: আমেনা বেগম, জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমান. দপ্তর সম্পাদক মো: রবিউল ইসলাম বক্তব্য রাখেন,
জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন আরও জানান হঠাৎ করে হামের পাদুর্ভাব দেখা দিয়েছে অনেক শিশু অসুস্থ হয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে।

দেশকে থেকে এই রোগ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রনালয় ২০ এপ্রিল সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করবে জেলা এই কার্যক্রম সফল ও সার্থক করতে তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগীতা কামনা করে যে কোন ধরনের গুজব প্রতিরোধে সর্তক থাকার আহবান জানান।


 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!