AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২



মানিকগঞ্জ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় ৯ বছর বয়সী শিশু আতিকা হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মর্মান্তিক এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গতকাল বিকাল ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকর দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা বাব-ছেলেসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, গণপিটুনির ২ জন মারা গেছেন। তাদের মারধরের পর পানিতে ফেলে রাখা হয়। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বিকেলের দিকে একটি শিশু নিখোঁজ হয়। ভুট্টাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পরে সন্দেহভাজন হিসেবে তিনজনকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এ সময় দুইজনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!