AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ২.৭ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য বিভাগের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০২:২১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরে ২.৭ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য বিভাগের

আগামী ২০ এপ্রিল থেকে ১১ কার্য দিবসের মধ্যে লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৭০ হাজার ৮৩০ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। ০৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে এই টিকা।

এর মধ্যে সদর উপজেলায় ৯৭৪০৪, রায়পুর ৩৮৬৫২,রামগঞ্জ ৪৪৯৯৭, কমলগর ৩৫৫০০, রামগতি ৩৬৯৭৪, লক্ষ্মীপুর পৌরসভায় ১৭৩২৩ জন শিশু। ১৫৮৪ কেন্দ্রে, ১৮৩ সুপারভাইজার, ২০০ টিকা কর্মী ও  ৪০০ সেচ্ছাসেবীদের সমন্বয়ে এই কার্যক্রম চলবে।

১৫ এপ্রিল (বুধবার) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে টিকাদান সফল করতে জেলা পর্যায়ে অবহিতকরণ সভায় এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আবু তারেক,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা: নাজমুল হাসান, বিশ^স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি মোস্তফা মাহতাব তোহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আবদুল মোমিন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: ইসমাইল হাসান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: অরুপ পাল, মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান,জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদারসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন আরও জানান হঠাৎ করে হামিদ পাদুর্ভাব দেখা দিয়েছে অনেক শিশু আক্রাস্ত হয়ে মারা গেছে অনেকে অসুস্থ হয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশকে থেকে এই রোগ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রনালয় ২০ এপ্রিল সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করবে জেলা এই কার্যক্রম সফল ও সার্থক করতে তিনি উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!