AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলা বৈদ্যমারী বাজারে নতুন ইজারাদারের উদ্যোগে মতবিনিময়



মোংলা বৈদ্যমারী বাজারে নতুন ইজারাদারের উদ্যোগে মতবিনিময়

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৈদ্যমারী বাজারের উন্নয়ন, টোল আদায় ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন ইজারাদার মোঃ বাবুল হাওলাদারের উদ্যোগে বণিক সমিতি ও দোকানদারদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বৈদ্যমারী বাজারে বাজার সমিতির উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার সমিতির সাবেক সভাপতি মোঃ ইলিয়াস খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজল খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার সেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মাতুব্বর এবং ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ মুসল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় নবনির্বাচিত ইজারাদার মোঃ বাবুল হাওলাদার বলেন, “বৈদ্যমারী বাজার আমাদের এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। আমি শুধু লাভের উদ্দেশ্যে নয়, বরং ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করতে চাই।” তিনি সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত টোল আদায় করা হবে এবং কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় করা হবে না বলে আশ্বাস দেন।

বক্তারা বাজারে ভাসমান দোকানদারদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বাজারের সমৃদ্ধি ও এলাকার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!