AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে মৃত্যু


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৪:২৩ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আখের আলীর পুত্রবধূ ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য, আখের আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন এবং মানসিক সমস্যায়ও ভুগছিলেন বলে জানা গেছে। সম্প্রতি তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মৃত আখের আলীর একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!