AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা করার অপরাধে যুবকের কারাদণ্ড



জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা করার অপরাধে  যুবকের কারাদণ্ড

ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চুয়াডাঙ্গার জীবননগরে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত যুবক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল  ইসলামের ছেলে সিফাত হোসেন (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সিফাত হোসেন নামে এক যুবক জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় সে পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচারণ করেন তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আটক যুবকের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করন। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!