AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০১:৫৯ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে বিহারীপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী “লালমনি এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর। পরনে কালো রঙের টি-শার্ট ও লুঙ্গি ছিল।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!