AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় ইয়াবাসহ নারী আটক



মোংলায় ইয়াবাসহ নারী আটক

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকাসহ হাছিনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার রাত ২১.২০ মিনিটে মোংলা পৌরসভার কবরস্থান রোড এলাকার রাতারাতি কলোনী থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার লুতফর কাজীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক কেনাবেচা চলছিল বলে তাদের সন্দেহ ছিল। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

মোংলা থানার ওসি শাহীনুর রহমান শাহীন বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” পরে সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!