নওগাঁর নিয়ামতপুরে ব্যাটারি চালিত অটো ভ্যানের ব্রেক ছিড়ে ভ্যান উল্টে গিয়ে জুলেখা বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ২ জন আহত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া-শিবপুর আঞ্চলিক সড়কের ঘুঘুডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলঝুড়ি গ্রামের বাসিন্দা মহাতাব শাহের স্ত্রী জুলেখা বিবি। আহতরা হলেন একই গ্রামের মৃত ফইমুদ্দিনের ছেলে মহাতাব শাহ (৬০) ও মিলনের ছেলে সৌরভ (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, অটো ভ্যানটি সকালে মহাদেবপুর উপজেলা থেকে ছেড়ে আসে। নিয়ামতপুরে উপজেলার ঘুঘুডাঙ্গা সড়কের মাদ্রাসার ব্রিজের নিকটে আসলে ভ্যানের ব্রেক খুলে ভ্যান উল্টে যায়। ঘটনাস্থলেই জুলেখা বিবি মারা যায়। ঘটনা স্থান থেকে আহত অবস্থায় দুজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

