খাগড়াছড়িতে চলমান বর্ষবরণ ও বৈসাবী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আনোয়ার সাদাত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, বিভিন্ন উৎসবসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরেন। এসব সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

