কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ৫ লাখ টাকার গাঁজা সহ বহনকারী সিএনজি উদ্ধার করেছেন থানা পুলিশ। এসময় সিএনজিতে থাকা তিনজন ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় এলাকায়। এসময় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একটি সিএনজি জব্দ করা হয়।
থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে মোহাম্মদের মোড় নামক এলাকায় একটি পুলিশের টিম উলিপুর হইতে চিলমারী রোডে চেকপোস্ট বসিয়ে ডিউটি চলা কালীন সময়ে উলিপুর হইতে চিলমারী গামী একটি সিএনজি পুলিশ চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে যায়।
এসময় ডিউটিরত পুলিশের টিম ও আশেপাশের লোকজন সিএনজির নিকটে গেলে সিএনজি চালক সহ ৩জন লোক সিএনজি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের উপস্থিতিতে পুলিশের টিম সিএনজি জব্দ করেন।
এসময় সিএনজিতে থাকা টেপ মোড়ানো ৪টি প্লাস্টিকের ব্যাগে ৭টি পোটলায় মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য সাড়ে ৫ লাখ টাকা। পরে উদ্ধারকৃত গাঁজা ও গাঁজা বহনকারী সিএনজি যার নং বগুড়া- থ-১১-৪৫৭০ফ থানায় নিয়ে আসেন।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

