প্রতিবাদ সভার মধ্যদিয়ে ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে কোটচাঁদপুরে বিএনপির ১১ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে স্থানীয় প্রিজন ক্লাবে এই প্রতিবাদ সভা করেন তারা। কোটচাঁদপুর পৌর যুবদলের আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অবমূল্যায়ন ও দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাচারিতার কথা তুলে ধরে ।
বক্তব্য রাখেন,উপজেলা যুব দলের আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল,সদস্য সচিব মাহফুজুল আলম মামুন,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম (শান্ত),পৌর যুব দলের সদস্য সচিব শাহানুর রহমান (শাহান),উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সিদ্দিক,সদস্য সচিব হাফিজুর রহমান,উপজেলা ছাত্র দলের আহবায়ক নাসির উদ্দীন লিওয়ন,সদস্য সচিব হুমায়ুন কবির হীরা,পৌর ছাত্র দলের আহবায়ক বাধন রাজবীর (নিশু),সদস্য সচিব ফজলে রাব্বী,উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব আবুল কাশেম (বাবু) পৌর কৃষক দলের আহবায়ক ফিরোজ উদ্দিন (মানিক)।
বক্তারা বলেন, দীর্ঘদিন দলের পক্ষে কাজ করে আমরা হামলা মামলার স্বীকার হয়েছি। এখন ৫ আগষ্টের পরের নেতা কর্মীদের ভীড়ে আমাদের খুজে পাওয়া কস্ট হয়ে যাচ্ছে। তারা বলেন,আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি,নেতৃবৃন্দরা আমাদের বাদ দিয়ে একটি দলের সঙ্গে ভাগাভাগিতে ব্যস্ত থাকছেন। আমরা তাদের বলতে চাই আপনারা এমনটি করেন না। আমাদের কোন সমস্যা থাকলে,আপনারা আমাদের ডাকেন। বসে সমস্যার সমাধান করেন।
উল্লেখ্য, এর আগে থেকেই উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কিছু বিষয় নিয়ে দুরত্ব সৃষ্টি হয়। যার কারনে চাপা ক্ষোভ বিরাজ করছিল তাদের মধ্যে। যার বহির প্রকাশ ঘটে শুক্রবার অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে স্থানীয় সুধী সমাজের মতবিনিময় সভাকে ঘিরে। এদিন নেতাকর্মীরা অনুষ্ঠানে যথাযথ মূল্যয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদ সভার মধ্যদিয়ে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ও এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন,অনুষ্ঠানের আগে আমি ব্যক্তিগত ভাবে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মোবাইলে কথা বলেছি। এখন তারা যে অভিযোগ করছেন, সেটা সম্পন্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। অঙ্গ সংগঠনের ওই নেতাকর্মীরা এ সব করে দলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

