AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে অবৈধ জ্বালানি মজুত করায় অভিযান, দুইজনের কারাদণ্ড



রায়গঞ্জে অবৈধ জ্বালানি মজুত করায় অভিযান, দুইজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় র‍্যাব-১২ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে একই দিন রাত ১০টার দিকে অভিযানকালে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়।

অভিযানে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় মো. জাহাঙ্গীর আলাম (২২) ও মো. ইউনূস আলী (২১) নামের দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তারা সলঙ্গা থানার দাদপুর ও বাশিদেবপুর এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‍্যাব-১২ জানায়, অবৈধ জ্বালানি মজুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!