AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-৩ জয়ের পথে বিএনপি প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০৮:৫১ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

শেরপুর-৩  জয়ের পথে বিএনপি প্রার্থী

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।

১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টি কেন্দ্র এবং পোস্টাল ভোটের ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। এতে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন রুবেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ আসনে মোট ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ। উল্লেখ্য, এক প্রার্থীর মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হয়ে আজ পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!