AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুর সরকারি কলেজের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০৬:০৯ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

নিয়ামতপুর সরকারি কলেজের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, কলেজের সকল অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপিও দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আবারও কঠোর কর্মসূচিতে নামবেন বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!