AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির কারবার, যুবক আটক



কোটচাঁদপুরে চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির কারবার, যুবক আটক

ঝিনাইদহের কোটচাঁদপুরে চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে জাহিদুল ইসলাম (৩৭) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার সন্ধ্যা রাতে বাজেবামনদহ কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত যুবক ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিতুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, কলেজ বাসস্ট্যান্ডের বক চত্বরের সামনে একটি চায়ের দোকানে গাঁজা বিক্রির কার্যক্রম চলছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা এবং নগদ ১১ হাজার ২৩ টাকা উদ্ধার করে।

এসআই মহিতুর রহমান আরও জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।

কোটচাঁদপুর থানার ওসি তদন্ত খন্দকার এনায়েত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ০২, তারিখ- ০৫-০৪-২৬।

পুলিশের এই অভিযান এলাকার মাদক প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!