সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, বিমানবন্দরের দ্বিতীয় তলার সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

