AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে পুলিশের অভিযান: আটক ৫১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০১:৩৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

সিলেটে পুলিশের অভিযান: আটক ৫১

সিলেট মহানগর এলাকায় ধারাবাহিক অভিযানে ৩২ ঘণ্টায় মোট ৫১ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী ২৪ ঘণ্টা এবং শনিবার (৪ এপ্রিল) ভোর পর্যন্ত অতিরিক্ত ৮ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলার ৫ জন আসামি, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৯ জনকে আটক করা হয়েছে।

এরপর শনিবার রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতিরিক্ত ৮ ঘণ্টার অভিযানে আরও ১৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন মাদকসেবী, ১ জন নিয়মিত মামলার আসামি, ৫ জন সন্দেহজনক ব্যক্তি এবং ৪ জন হকার রয়েছেন। কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হকারদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!