AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার



সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গাজীপুর-মদনপুর এশিয়ান হাইওয়ে সড়কের পাশে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় হেরা সুয়েটার সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ওসমান গনি (২৩)। তিনি আড়াইহাজার উপজেলার সুলতানসাদী টেগরিয়াপাড়া এলাকার মো. ফয়েজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পাওয়ার লুম শ্রমিক ছিলেন।

নিহতের পিতা মো. ফয়েজ মিয়া জানান, গতকাল সারাদিন তার ছেলের কোনো খোঁজ পাননি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন এবং রাত আনুমানিক ১০টার দিকে সংবাদ পান।

তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন জানান, ৩৩৩ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!