AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বপ্নপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম



স্বপ্নপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন স্বপ্নপুর তাদের নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৬ সালের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি শুরু করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিমুল, পলাশ, হিজল, কদম, ছাতিম, কাঞ্চন, বুদ্ধ নারিকেল, জারুলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এসব অলংকারিক বৃক্ষ হাসপাতাল চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করবে, পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল এবং খাদ্যের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক, সংস্কৃতিজন ও নাট্যকার শহীদুল ইসলাম বেলায়েত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ ও সমাজকর্মী মোসায়েদ হোসেন ঢালী, প্রকৌশলী নিমাই সরকার, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক কর্মী মোস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস ভট্টাচার্য এবং বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কবি খায়রুল বাকি শরীফ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

স্বপ্নপুরের সদস্য নাঈম মিয়া, প্রবীর কুমার পাল রতনসহ অন্যান্যদের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের হাদিউজ্জামান হেলাল।

সংগঠনের মুখপাত্র মাহমুদ সিমান তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকল সদস্য ও অতিথিদের পরিবেশ সুরক্ষার এ আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, চলতি বছরে সারাদেশে প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণের সুযোগ করে দেওয়ার জন্য ডা. রায়হান ইসলাম শোভনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে স্বপ্নপুর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগে ইতোমধ্যে প্রায় আড়াই লাখ দেশীয় বৃক্ষ রোপণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!