AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা না থাকায় জরিমানা


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৬:৪৩ পিএম, ২ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা না থাকায় জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসাইর জামালপুর বাজারে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাহাদুরশাহী ইউনিয়নের বাসাইর জামালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে খলাপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. খুরশেদ আলম (৪৮)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যরা তাকে সহায়তা করেন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!