AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০১:১৫ পিএম, ২ এপ্রিল, ২০২৬

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

সিলেটের পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিক-শ্রমিকদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত পৌনে তিনটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে জ্বালানি সরবরাহে অচলাবস্থা তৈরি হয়েছিল।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

তিনি জানান, গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় সব পাম্পে তাৎক্ষণিকভাবে বার্তা পৌঁছায়নি। ফলে কিছু পাম্প চালু হতে সময় লাগছে। তবে সকাল ১০টার মধ্যে সব পাম্পে কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর পাম্পগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নিয়ে মালিকদের মধ্যে অসন্তোষ ছিল। রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলে আলোচনা করে দেড় ঘণ্টার মধ্যে তা সরিয়ে নেওয়া হয়।

পুলিশ কমিশনার আরও বলেন, চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বৃহস্পতিবার পাম্প মালিকদের সঙ্গে বৈঠক করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সমন্বয়ে স্থায়ী সমাধান খোঁজা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!