AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিক্ষোভ



শাহজাদপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিক্ষোভ

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাদাঁ দিতে না পারায় এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা আশংকাজনক অবস্থায় ব্যবসাসীকে চিকিৎসার জন্য প্রথমে সিরাজগঞ্জ পরে বগুড়া হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সকল দোকান পাট বন্ধ রেখে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানার সামনে।

বুধবার দুপুরে রবীন্দ্র কাছাড়িবাড়ির গেটের সামনে মানিক এর দোকানে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে । এ সময় মানিকের 
ছেলে অন্তর (২৪) চাঁদা দিতে অস্বীকার করে এবং এক পর্যায়ে তার সাথে সন্ত্রাসীদের বাকবিতন্ডা হয় । এসময়  ২০/ ২৫ জনের কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে অন্তর কে কুপিয়ে জখম করে এবং এক পর্যায়ে তার বাবা মানিক (৫২)কে জখম করে বীরদর্পে পালিয়ে যায় । আশংকাজনক অবস্থায় অন্তরকে প্রথমে সিরাজগঞ্জ পরে বগুড়া হাসাপাতালে নেয়া হয়েছে ।

এ ঘটনার পর ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে । এক পর্যায়ে উপজেলা দোকান মালিক সমিতির সকল ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফারের
দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে । পরে থানার সামনে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ করে বক্তব্য রাখেন, উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী মনছুর আলী, সাধারন সম্পাদক রনি খান শান্ত, হাটের পরিচালক নাদিম আলী, আরাফাত ইসলাম রবিউল, শ্রমিক নেতা খোকন
আলী প্রমুখ । বক্তারা বলেন, এই সন্ত্রাসীরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য । চাঁদা না দেওয়ায় এভাবে ব্যবসায়ীকে  মারপিটের ঘটনা আগে কখনও ঘটেনি। তারা এই ব্যবসায়ীর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে ।ব্যবসায়ীরা ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানায়। অন্যথায় সকল দোকানপাঠ বন্ধ করে কঠোর আন্দোলনে যাবার ঘোষনা দেন ব্যবসায়ীরা।

এদিকে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক তবে,অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গোটা শাহজাদপুরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!