AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান



মুকসুদপুরে  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জের মুকসুদপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে একযোগে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

উদ্বোধনকালে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় মশক নিধন অভিযান চলমান থাকবে। আমরা মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার বিশেষ নির্দেশনা দিয়েছি।

তিনি আরও জানান, মশক নিধনের জন্য "রীভা ২.৫ ইসি" জাতীয় ঔষধ ফগার মেশিনের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর নয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহাম্মেদ, মুকসুদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রফিকুল ইসলাম, প্রকৌশলী সদানন্দ রায়সহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এই পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!