AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৫:১৪ পিএম, ৩১ মার্চ, ২০২৬

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন

নরসিংদী জেলার শিবপুর উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার ৩১ মার্চ (মঙ্গলবার) প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ ক (১) মোতাবেক, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

তোফাজ্জল হোসেনের প্রশাসক পদে নিয়োগে নরসিংদী জেলার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। জনগণ মনে করছেন, যোগ্য ব্যক্তিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত করেছেন।

তোফাজ্জল হোসেনের সিভিতে উল্লেখযোগ্য কিছু ঘটনা:১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আহ্বানে হরতাল পালনকালে গ্রেপ্তার ও দীর্ঘদিন কারাবরণ।১৯৬৯ সালের ছাত্র গণঅভ্যুত্থানে নরসিংদী ও নারায়ণগঞ্জে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব।১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ।২০১৮ সালে গণতান্ত্রিক আন্দোলনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের কারণে গ্রেপ্তার ও কারাবরণ।

তার দীর্ঘ রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের অবদান বিবেচনায় জেলা প্রশাসক পদে নিয়োগকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!