AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্তে আবারও উচ্ছেদ অভিযান, আটক ১১



রূপগঞ্জে ফুটপাত দখলমুক্তে আবারও উচ্ছেদ অভিযান, আটক ১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১১ জন হকার ও দোকানদারকে আটক করে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে গাউছিয়া মার্কেট সংলগ্ন সড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল ও নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। বেকু দিয়ে দোকানপাট অপসারণ করা হয় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের বড় একটি অংশ দখল করে এসব দোকান বসানো হয়েছিল, ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

এর আগে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও কিছু সময় পরই আবার সড়ক দখল হয়ে যায় বলে জানা গেছে। তাই সর্বশেষ অভিযানের পর দখলমুক্ত অবস্থা কতদিন বজায় থাকবে—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিনসহ পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, “সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করলে তা সহ্য করা হবে না। ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ কমবে।

তবে এলাকাবাসীর আশঙ্কা, আগের মতোই কিছু সময় পর আবার দখলদাররা ফুটপাতে দোকান বসাতে পারে। তাই স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!