AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জে ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৫:০৫ পিএম, ৩১ মার্চ, ২০২৬

সুনামগঞ্জে ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগর-এ সুনামগঞ্জের ১২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইনে ৯ দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলার দুই থানায় পৃথক দুটি মামলা করা হয়। এর মধ্যে জগন্নাথপুর থানায় ৫ জন এবং দিরাই থানায় ৪ জনকে আসামি করা হয়েছে।

দিরাই থানার মামলার বাদী হয়েছেন উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। অন্যদিকে জগন্নাথপুর থানার মামলার বাদী পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, জগন্নাথপুর ও দিরাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দালালদের তালিকা প্রস্তুত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে এবং তাদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!