বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৮ নম্বর শিকারপুর ইউনিয়নে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এতে ইউনিয়নের ৭০ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হয়।
সোমবার (৩০ মার্চ ) দুপুরে শিকারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না।
এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ রাখতে জাটকা সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। কোনোভাবেই জাটকা মাছ শিকার করা যাবে না এবং নিষিদ্ধ জাল বা ফাঁদের ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।
তারা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা না করা গেলে “মাছে-ভাতে বাঙালি” পরিচয় একসময় হারিয়ে যাবে। তাই ইলিশসহ দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

