AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগটি সঠিক নয়


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৬:৩৯ পিএম, ২৯ মার্চ, ২০২৬

যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগটি সঠিক নয়

 শনিবার জাতীয় বেশ কয়েকটি পত্রিকার অনলাইন পোর্টালে মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানার নাম জড়িয়ে মোটরসাইকেল চুরির একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

সোহেল রানা উক্ত প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সোহেল রানা বলেন, "প্রকাশিত সংবাদটিতে আমার নাম উল্লেখ করে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে, যা আমার সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা মাত্র। একটি কুচক্রী মহল গোপনে এই ভিত্তিহীন সংবাদ প্রকাশে সহযোগিতা করেছে। আমি তাদের এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।"

এদিকে মোটরসাইকেল মালিক দীপ্ত আদিত্য ও তার বাবা সোমেশ আদিত্য জানান, "আমাদের মোটরসাইকেলটি কে বা কাহারা বাড়ির গোয়াল ঘর থেকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে তা আমাদের জানা নেই। তবে এই ঘটনায় সোহেল রানার নাম ও ছবি জড়িয়ে সংবাদ প্রকাশ করায় আমরাও এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।"

ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
 

Link copied!