AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০৪:৩০ পিএম, ২৭ মার্চ, ২০২৬

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

দেশের জনগণের ভোগান্তি কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরে দুঃস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ, গণপরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর সরাসরি প্রভাব পড়ে। এ কারণে নানা চাপ থাকা সত্ত্বেও সরকার মূল্য বাড়ানোর পথে হাঁটেনি।

তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি তেল নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। আগে যেখানে দৈনিক ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২ হাজার টন, সেখানে ঈদের আগে তা ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। একইভাবে পেট্রোল ও অকটেনের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে চালু হওয়া বিভিন্ন ভাতা কর্মসূচি সময়ের সঙ্গে সম্প্রসারিত হয়েছে। তবে প্রকৃত উপকারভোগীদের কাছে এসব সুবিধা পৌঁছানো নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে।

তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে, ধর্মীয় নেতাদের জন্য সম্মানী চালু করা হয়েছে এবং পহেলা বৈশাখে কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!