AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দৌলতদিয়ায় বাসডুবি,তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩২ এএম, ২৭ মার্চ, ২০২৬

দৌলতদিয়ায় বাসডুবি,তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, নিখোঁজদের সন্ধানে সকাল থেকেই উদ্ধার তৎপরতা চলছে।

তিনি বলেন, “স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ২৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ায় কোনো মরদেহ ভেসে গিয়ে থাকতে পারে—সে বিষয়টি বিবেচনায় রেখে বিস্তৃত এলাকায় অনুসন্ধান চলছে।”

এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!