AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১১:১১ পিএম, ২৬ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

দিবসের সূচনায় সকালে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আ. বাতেন মোল্লা, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রীভা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আতা রাব্বী জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সোনারগাঁ স্টেডিয়ামে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ও দেশপ্রেমমূলক প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এছাড়া সোনারগাঁ উপজেলা প্রশাসন ও সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!