AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:৩২ পিএম, ২৬ মার্চ, ২০২৬

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান পরিচালনায় পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সৈয়দ আব্দুল কাদের (২৩), নড়াইল লোহাগড়া থানাধীন শামুখখোলা গ্রামের সৈয়দ আবদার আলীর ছেলে।

রবিবার (২৫ মার্চ) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নোয়াগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নোয়া গ্রামের এমদাদ আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় ধৃতের নিকট থেকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারের পর নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলা পুলিশ মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!