AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
এমপি সেলিমুজ্জামান সেলিম

কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকার কৃষকদের পাশে থাকবে



কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকার কৃষকদের পাশে থাকবে

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিম বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সরকারের এ ধরনের সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং কৃষি উৎপাদন আরও গতিশীল হবে।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৫ মার্চ) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এমপি সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের বীজ-সার ব্যবহারের মাধ্যমে কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে হবে। কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাসার মিয়া, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!