AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়ীয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
১০:২৪ পিএম, ২৪ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়ীয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৪ মার্চ)সকালে দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে জেলা পরিষদ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ.হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মোবারক উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সালাহ উদ্দিন ও জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলার ৬ টি আসনের সংসদ সদস্যসহ জেলা পরিষদের সাথে সম্পৃক্ত যারা আছেন এবং সুধী সমাজ, আমি সবার সাথে সমন্বয় সভা করে জেলা পরিষদের উন্নয়নে কাজ করতে চাই।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!