AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
১০:১৮ এএম, ২৪ মার্চ, ২০২৬

ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ২, আহত ৫

নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের  মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহাকুল মাষ্টার এর ছেলে জাহিদুল ইসলাম (৫০) ও সেকেন আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭)।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে আরেক জনের মৃত্যু হয়।

অটোচালকসহ আহত ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন উপজেলার বড়বাদকয়া গ্রামের ইজিবাইক চালক রাব্বি (২২) পিতা সিদ্দিক আলী , বাবুল (৩৫) পিতা ফকির, মিঠুন সাহা (৩৫) পিতা আজিত মন্ডল, রামকৃষ্ণপুর গ্রামের মজনু (৪০) পিতা খালেক, বালিপুর গ্রামের রাজিব (২৫) পিতা ফজলুর রহমান। 
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!